দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়ার ‘বেস্ট এন্ট্রাপ্রেনার ফিলানথ্রপিস্ট আইকন’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের শিল্পোদ্যোক্তা সালাহউদ্দিন কাসেম খান। গত ২৬ নভেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে আয়োজিত ‘এসিই আইকনস অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
সালাহউদ্দিন কাসেম খান এ কে খান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এশিয়ার পাঁচ বিশিষ্ট উদ্যোক্তা ও সমাজসেবীকে এ বছর এ স্বীকৃতি দেওয়া হয়। ব্যবসায়িক নেতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তারা এ পুরস্কার পেয়েছেন।
সালাহউদ্দিন কাসেম খানের ব্যবসায়িক নেতৃত্বের অভিজ্ঞতা ২৫ বছরের। তিনি বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে।
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারেও ভূমিকা রেখেছেন তিনি। তিনি মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্বে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কাজ করেছেন তিনি।
অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকেও সম্মাননা দেওয়া হয়। তাকে দেওয়া হয়েছে ‘ফাদার অব এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, মালয়েশিয়া’ পুরস্কার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাইনারি ইউনিভার্সিটির চ্যান্সেলর আহমাদ ফুজি আবদুল রাজাক ‘এসিই হিউম্যানিটারিয়ান ফান্ড ফর এন্ট্রাপ্রেনার ডেভেলপমেন্ট’ নামে একটি তহবিল চালুর ঘোষণা দেন।
এই উদ্যোগের লক্ষ্য আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এর আওতায় তাদের উদ্যোক্তা প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিজেদের ব্যবসা শুরু করার জন্য প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ এক লাখ মালয়েশীয় রিঙ্গিত পর্যন্ত স্টার্টআপ অর্থায়নের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কে